অনলাইন সাময়িকী: দৌড়
![]()
ত্রৈমাসিক অনলাইন সাময়িকী ”দৌড়”, এখানে থাকছে রানিং বিষয়ক অভিজ্ঞতা, স্বাস্থ্য সচেতনতা, প্রশিক্ষণ কৌশল, পুষ্টি, মানসিক প্রস্তুতি, অনুপ্রেরণামূলক গল্প এবং দেশের বিভিন্ন রানিং উদ্যোগের নানা দিক। সম্পূর্ণ বিনামূল্যে এই তথ্যবহুল সাময়িকীটি খুব শীগ্রই সকলের জন্য উন্মুক্ত করা হবে।
লেখা আহ্বান
প্রতিটি দৌড়ের পেছনে থাকে একটি গল্প| কারও জন্য এটি নিজেকে বদলে ফেলার যাত্রা,কারও জন্য সুস্থ জীবনের শুরু, আবার কারও জন্য সীমাবদ্ধতাকে হার মানানোর সাহস| বাংলাদেশের বাড়তে থাকা রানিং কমিউনিটির সেই গল্পগুলো, অভিজ্ঞতাগুলো, সংগ্রাম, অনুপ্রেরণা আর স্বপ্নগুলোকে বাংলায় তুলে ধরতেই বাংলা ম্যারাথনের প্রকাশনা- অনলাইন ম্যাগাজিন ‘দৌড়’| আমরা খুঁজছি আপনার লেখা| আপনার একটি লেখা হয়তো নতুন কাউকে দৌড় শুরু করতে অনুপ্রাণিত করবে|হয়তো রও কঠিন সময়ের সাহস হয়ে উঠবে|হয়তো বাংলায় রানিং নিয়ে তৈরি করবে নতুন এক জ্ঞানের ভাণ্ডার| লেখা হতে হবে বাংলা ভাষায়, মৌলিক ও তথ্যসমৃদ্ধ|
আপনি লিখতে পারেন-
আপনার প্রম দৌড়ের গল্প ম্যারাথন বা আল্ট্রা রানিং অভিজ্ঞতা; রানিং, পুষ্টি ও ফিটনেস মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা; ইনজুরি থেকে ফিরে আসার গল্প নারী রানারদের অভিজ্ঞতা; রানিং কমিউনিটির ইতিবাচক উদ্যোগ; স্বাস্থ্য সচেতনতা ও জীবন বদলের গল্প; দৌড় নিয়ে গবেষণা, মতামত বা ফিচার। লেখা পাঠানোর ঠিকানা: office@banglamarathon.com